AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জামালপুর-৩

এবি পার্টির ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ


Ekushey Sangbad
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
০৬:১৪ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

এবি পার্টির ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নিকট হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া সাংবাদিকদের বলেন, "ইতোমধ্যে আপনারা অবগত আছেন, এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই তিনটি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করেছে। ওই জোটের পক্ষ থেকে আমাকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তাই মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি"।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর পৌর এবি পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আহাম্মদ আলী, জেলা যুব পার্টির সদস্য সচিব টিপু, মাদারগঞ্জ উপজেলা যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মো. রেজওয়ান, ৩নং গুনারীতল ইউনিয়ন এবি পার্টির সদস্য সচিব মোজাম্মেল হক ধলা প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!