AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় নারী নিহত


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৫:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় নারী নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার সকালে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় নালিতাবাড়ীগামী একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!