AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিতলমারীতে ১৪ জন সাংবাদিককে সম্মাননা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৪:১৪ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

চিতলমারীতে ১৪ জন সাংবাদিককে সম্মাননা

বাগেরহাটের চিতলমারী উপজেলা দিবস উপলক্ষ্যে সাংবাদিক অরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে" সাংবাদিক সম্মাননায়" ভূষিত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন তাকে এই সম্মাননা স্মারক তুলে দেন। সাংবাদিক অরুণ কুমার সরকার দৈনিক আমার সংবাদ, ভোরের আকাশ, বাংলাদেশ সমাচারসহ অন্যান্য মিডিয়াতে দায়িত্বরত আছেন। 

কোডেক- সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারটি ক্ষেত্রে ১৪ জনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এই দিবস উপলক্ষ্যে সমৃদ্ধি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

কোডেক সমৃদ্ধি কর্মসূচি চিতলমারী উপজেলা সমন্বয়কারী আজগর হায়দার জানান, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার -কোডেক দীর্ঘদিন ধরে চিতলমারীসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যাত্রার উন্নয়নে জন্য কাজ করছে।

সমাজ উন্নয়নে চারটি ক্ষেত্রে এ বছর ১৪ জনকে এই সম্মাননা দেয়া হয়।তার মধ্যে সাংবাদিক সম্মাননায় ভূষিত হন মোঃ একরামুল হক মুন্সী ও অরুণ কুমার সরকার। প্রতিভাবান শিল্পী সম্মাননায় তনুশ্রী মজুমদার, সামাজিক কাজে অবদানের জন্য প্রমথ হালদার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব টুটুল কান্তি মন্ডল, সেরা মেন্টর ৫জন- প্রিয়া অধিকারী, বন্নি হীরা,প্রিয় চক্রবর্তী,সজীব গাইন ও শর্মী বিশ্বাস। যুব সম্মাননা পেয়েছেন ৪জন -শ্রাবণী বাড়ৈ,মিঠুন হাজরা,সেতু বালা ও সবুজ হালদার। তিনি জানান, সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, ক্রীড়া,সাংস্কৃতিকসহ নানা ক্ষেত্রে কাজ করছে।

বিশেষ অতিথি  বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাবে সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা নির্বাচন অফিসার রুমান হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় কোটেক সমৃদ্ধি কর্মসূচি চিতলমারী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!