ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার খবরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির আয়োজনে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, মাসুদ রানা খান, রাসেল মণ্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাঈল, রাকিব তালুকদার, আসাদ উল্লাহ আসাদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, ময়মনসিংহ-২ (ফুলপুর ও তারাকান্দা) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে প্রায় ৮ থেকে ৯ হাজার নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা অনুষ্ঠানে বরণ করতে অংশ নেবেন বলে জানিয়েছেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

