AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,পটুয়াখালী
০৭:৩০ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা হেলাল মুন্সি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি থানা কমিটির বর্তমান সদস্য এবং উপজেলার নাজিরপুর ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মাসুদ নবাগত নেতাকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!