খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণিল আয়োজন এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোররা বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, ধর্মীয় প্রতীক ও সঙ্গীতের তালে তালে শত শত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
এসময় বক্তব্য রাখেন, তরুণ সেন ত্রিপুরা, যাজক পাষ্টর প্রদীপ ত্রিপুরা, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কৃষ্ণ ত্রিপুরা, খ্রিস্টান অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি সুনি ত্রিপুরা, বড়দিন উদযাপন কমিটির আহ্বায়ক মিলন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,যিশুখ্রিস্ট মানবজাতির কল্যাণে অগ্রদূত হয়ে হয়ে প্রেম ভালোবাসা ও শান্তির বার্তাবাহক হিসেবে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন।
তাঁর দেখানো পথ,শিক্ষা ও আদর্শ মানবকল্যাণে পথপ্রদর্শক হিসেবে মানব সমাজে আজও বিদ্যমান।
প্রতিটি মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ, শান্তি সম্প্রীতি, সহনশীলতা, ক্ষমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলো এক সুন্দর পৃথিবী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

