AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চামুশা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২৭


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
১২:২৭ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

চামুশা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ( ২২ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাইসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার লক্ষ্যে জিডি মূলে তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!