রাঙামাটি বাঘাইছড়ির মারিশ্যা জোনের অধীনস্হ মডেল টাউন নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭.২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটক কাঠের সিজার মূল্য ২,৪৩,২০০/- (দুই লাখ তেতাল্লিশ হাজার দুইশত) টাকা।
১৯ ডিসেম্বর (শুক্রবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে আনুমানিক ৪.২০ মিনিটে হাবিলদার রোস্তম আলী এর নেতৃত্বে টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কিছু গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৯৭.২৮ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২,৪৩,২০০/-।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

