AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



মান্দায় কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের রেবা আখতার আলিম মাদ্রাসা কেন্দ্রে দুই দিনব্যাপী এ পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন।

তিনি জানান, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ২০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!