AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিল দুর্বৃত্তরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া
০১:১৩ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে অনিশ্চিত সময়ে আগুন লেগে কিছু নথিপত্র পুড়ে গেছে।

ছুটির দিন হওয়ায় অফিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি জানতে পারেননি। পরে ধোঁয়া লক্ষ্য করায় নাইট গার্ড এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, অফিসের পেছনের জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে। “সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি,” তিনি বলেন।

সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, “আগুনে কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি। সম্ভবত কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে। তবে স্টাফরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। এটি নাশকতা না দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

খবর পেয়ে জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!