AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
১২:০১ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ শনিবার জানিয়েছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে ভালোুকা এলাকায় দিপু চন্দ্র দাস নামের ওই যুবককে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মারধর করা হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা মৃতদেহটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!