ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে চাঁপাইনবাবগঞ্জে জুলাই যোদ্ধা ও ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে।
শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের শান্তি মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধে পরিণত হয়। এসময় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের লুকানো ফ্যাসিস্টদের কারণে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা দাবি করেন, হত্যাকারীদের দ্রুত ভারতে থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। অন্যথায় দেশজুড়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ব্যর্থ কর্মকর্তাদের পদত্যাগেরও দাবি তোলা হয়।
জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, আসিক তানভীর ও মাহিন খান বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

