AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০১:১৬ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

নড়াইলে পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা

পুলিশ লাইনস্ ড্রিল শেডে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নড়াইল সদর থানাধীন ৬ জন, লোহাগড়া ১২ জন, কালিয়া  ৬ জন এবং নড়াগাতী থানা ১৬ জনসহ মোট ৪০ জন পুলিশ মুক্তিযোদ্ধা ও মৃত পুলিশ মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এরপর পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা অনেক স্মৃতি তুলে ধরেন। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তিতিক্ষা, কারো সন্তান হারানোর বেদনা, কারো সহকর্মী শহীদ হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিশেষে পুলিশ সুপার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশ সুপার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!