AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৭:১৭ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ক্লাব কার্যালয়ে গুণী সাংবাদিক সংবর্ধনা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা পীযূষ কুমার সাহা, মিরপুর ও ইবি থানার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি এবং থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মাধ্যমিক প্রোগ্রামের জুলেখা আক্তার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাবলু রঞ্জন বিশ্বাস, সহসভাপতি আব্দুস সালাম, জমির উদ্দিন, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শেফাইদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা, মিলন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজকে গুণী সাংবাদিক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিরা একত্রিত হয়ে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!