AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন অনুষ্ঠিত


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৭:১৩ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

জুড়ীতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শীতের কনকনে সকালে জুড়ী উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না চা বাগান মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রতিযোগিতা শেষে রত্না চা বাগান মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কলেজ সম্পাদক তারেক রহমান।

প্রধান অতিথি আব্দুল মুহিত মুর্শেদ বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তরুণরা আগামীতে নেতৃত্ব দিতে এই বাংলাদেশকে স্বাধীনতার মূল লক্ষ্যকে প্রেরণা হিসেবে ধারণ করে কাজ করলে দেশ সঠিক নেতৃত্ব পাবে এবং সকল সংকট দূর হবে।”

দৌড়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুস শুকুর বলেন, “এত সুন্দর একটি ইভেন্ট আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ। মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন আমাদের অনেক উৎসাহিত করে। এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির দায়িত্বশীল রুমেল আহমদ, নাজমুল ইসলাম, জাবির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম ২০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!