আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, বাংলাদেশের মানুষের জন্য এটি সর্বশ্রেষ্ঠ একটি দিন। এ দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, তখন মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার প্রত্যয় আমাদের মনে পড়ে।
তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেই চেতনাকে ধারণ করেই ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটি সুযোগ আমরা পেয়েছি। এখানে এলে ভালো লাগে। শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের কথা মনে পড়ে, যাঁরা নানান আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়ে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

