AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন শেরপুর জেলা পুলিশ সুপার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন শেরপুর জেলা পুলিশ সুপার

আজ ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪তম বার্ষিকী ও মহান বিজয় দিবস-২০২৫। এই দিনটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার স্মারক এবং অকুতোভয় বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় দিন। মহান বিজয় দিবস-২০২৫ শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) ভোরে শেরপুরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মহোদয় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!