AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:১৩ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায়  ডুবল বাল্কহেড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল দশটা দশ মিনিটে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

বেলা সাড়ে বারোটার দিকে তিনি বলেন, বাল্কহেডের ৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে, ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান এখনো শুরু হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদীয়া-১৩ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।

ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

প্রতক্ষ্যদর্শীর কাছ থেকে জানা যায়,নদী পারাপার হওয়ার সময় আমি দূর্ঘটনাটি দেখে সাথে সাথেই আমার মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করি। নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর বলেন,ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা অব্যহত থাকবে ।

একুশে সংবাদ/ওজি

Link copied!