জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনজিও ফোরাম সরিষাবাড়ী শাখার সাধারণ সম্পাদক বাদশা ভূইঁয়া, একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগ, আইসিটি কর্মকর্তা নাঈমা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

