AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে হত্যা মামলার পলাতক আসামি ১০ বছর পর গ্রেপ্তার


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৭:২৮ পিএম, ১৭ জুন, ২০২৬

বাউফলে হত্যা মামলার পলাতক আসামি ১০ বছর পর গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার মো. মনির খানকে (৩৫) ‌চট্টগ্রামের ইপিজেড থানায় ১০ বছর পূর্বের একটি দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুর তিনটার দিকে  উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির উপজেলার নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস.আই আব্দুস সাত্তার ও কনস্টেবল মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে মনির খানকে গ্রেপ্তার করা হয়।

তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের হওয়া হত্যা মামলা নং জিআর নং-১৯৮/১৫ চলমান রয়েছে।

এস.আই আব্দুস সাত্তার জানান, মনির খানের বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় একটি হত্যা মামলা রয়েছে। আদালতের ওয়ারেন্ট থাকায় আমরা তাকে গ্রেফতার করেছি।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রামের ইপিজেড থানায় তাকে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!