গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে হোমিও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হাসানগঞ্জ বাজারে হোমিও ডাক্তার মো. আনোয়ারুল কামালের চেম্বার প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নিতে উপস্থিত হন। সাধারণ স্বাস্থ্যজটিলতা, দীর্ঘদিনের শারীরিক সমস্যা, শিশুদের রোগব্যাধি, নারীদের স্বাস্থ্য সমস্যা—বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে কার্যকর হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়, যা দরিদ্র মানুষের জন্য আর্থিক সাশ্রয় এনে দেয়।
চিকিৎসা সেবা প্রদানে উপস্থিত ছিলেন— উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান মুকুল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মো. আফছার আলী তোতা, ডা. মো. আনোয়ারুল কামাল, ডা. মো. সাদেকুল ইসলাম, ডা. মো. সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনীন্দ্র চন্দ্র সরকার, ডা. মো. খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আক্তার, ডা. নিলুফা হামিদ মুন্নি, প্র্যাক. পতিত পবন শর্মা, প্র্যাক. উজ্জ্বল চন্দ্র দেবনাথ, ডা. আব্দুল কুদ্দুস সরকার, প্র্যাক. মো. মাসুম অর রশিদ, প্র্যাক. মাহবুবুর আলম, ডা. মো. সবুজ মিয়া ও প্র্যাক. মো. রাকিব হোসেন প্রমুখ।
চিকিৎসকরা জানান, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর হওয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা আজ গ্রামীণ জনগণের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।”
তাঁরা আরও বলেন, “অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত চিকিৎসকের দায়িত্ব। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের ফ্রি চিকিৎসা কার্যক্রম আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সত্যিকারের আশীর্বাদ। নিয়মিত এ ধরনের আয়োজন হলে আমরা আরও উপকৃত হবো।”
পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোমিও ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান মুকুল।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

