গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে। এতে অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।
গণপূর্ত অফিসের নিরাপত্তা প্রহরী আব্দুল রাহিম জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে হঠাৎ কিছু অজ্ঞাত ব্যক্তি অফিস প্রাঙ্গণে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গণপূর্ত অফিসে রাখা একটি গাড়িতে আগুন লেগে যায়।
পরে উপস্থিত কর্মচারীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। তবে এতে গাড়িটির কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহর ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

