বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করতে এবং আর্থিক কাজের সচ্ছলতা ফেরাতে দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ মশিউর রহমান।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ সেলিমাবাদ ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী ও গুণী অভিভাবকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডঃ মশিউর রহমান বলেন, “শান্তি-শৃঙ্খলা আশানুরূপ ভালো নেই। অনাকাঙ্খিত ঘটনাই বেশি ঘটছে। সর্বত্রই শৃঙ্খলার অভাব লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রীয় অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ এবং দেশে শান্তি ফেরাতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী ডঃ ফরিদুল ইসলাম বাবলু। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ-শরণখোলা-কচুয়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও বক্তব্য রাখেন রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

