AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে সীমান্তে বিজিবির অভিযানে ২৪৫ বস্তা সার পাচার ঠেকালো ১৫ বিজিবি


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
১১:১২ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে সীমান্তে বিজিবির অভিযানে ২৪৫ বস্তা সার পাচার ঠেকালো ১৫ বিজিবি

ভারতে রাসায়নিক সার পাচারের একটি বড় চেষ্টাকে ব্যর্থ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ধারাবাহিক অভিযানে ব্যাটালিয়নের সদস্যরা মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার, এবং ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করে ১৫ বিজিবি।

বিজিবি জানায়, লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তপথ দিয়ে এসব সার ভারতে পাচারের চেষ্টা চলছিল। তবে বিজিবির তৎপরতায় পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত সারসমূহ লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “লালমনিরহাট জেলা থেকে রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সে জন্য বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “পাচার রোধে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সর্বদা গোপন রাখা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!