জামালপুরের ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর পৌর শাখা ও স্বপ্ন নবায়ন শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর)সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর আসনের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা সভাপতি মুফতি মিনহাজ উদ্দিন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী জীবনব্যবস্থা, সমাজে নৈতিক মূল্যবোধের পুনরুজ্জীবন এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে স্বপ্ন নবায়ন শিল্পী গোষ্ঠীর সদস্যরা এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

