AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাচ্-বাংলা ব্যাংকের বোয়ালখালী উপশাখা উদ্বোধন



ডাচ্-বাংলা ব্যাংকের বোয়ালখালী উপশাখা উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোমদণ্ডী ফুলতল আলম প্লাজায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিপি অ্যান্ড ম্যানেজার বাবু রঞ্জন বড়ুয়া, বিশেষ বক্তা ছিলেন এসএভিপি অ্যান্ড ম্যানেজার মীর হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন এভিপি অ্যান্ড ইনচার্জ (মুরাদপুর) মোহাম্মদ আকরামুল হক। উপশাখা বোয়ালখালীর ম্যানেজার মোহাম্মদ ইকরামুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। মুনাজাত পরিচালনা করেন মৌলানা আলী আকবর রিজভী।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ব্যাংকের এ শাখার উদ্বোধন করা হয়। নতুন শাখার সুষ্ঠু পরিচালনা, দেশের অগ্রগতি এবং ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদ্বোধনের দিন থেকেই ডাচ্-বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মতো এখানেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেইল, এসএমই ও করপোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্যান্স সেবা চালু হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি ও আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!