AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু



চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিলন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

রোববার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল জানান, ২৮ আগস্টের মারামারির ঘটনায় মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পরে ৪ সেপ্টেম্বর তিনি আদালতে হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “চিকিৎসাধীন অবস্থায় মিলন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।”

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলর মো. ফখরউদ্দিন বলেন, “মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!