আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যাম কুমার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা জুড়ে প্রায় ৫৮টি পূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে কলমা ইউনিয়নে ৩টি, পাঁচন্দর ইউনিয়নে ৪টি, সরনজাই ইউনিয়নে ১টি, তালন্দ ইউনিয়নে ৩টি, কামাগাঁ ইউনিয়নে ২৫টি, চাঁদুড়িয়া ইউনিয়নে ৩টি, তানোর পৌরসভায় ১৩টি এবং মুন্ডুমালা পৌরসভায় ১টি মণ্ডপ রয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

