চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাস ও দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় কক্সবাজারমুখী ঈগল বাস দুটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন— হাশিমপুর ইউনিয়নের খাজিরপাড়া এলাকার ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আক্তার (৪২) এবং চন্দনাইশের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মোঃ শরীফ (২৭)। তারা সবাই দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ছিলেন।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সহকারী মারুফ, সিএনজি চালক মাহাবুব (৪০), পলাশ (২৬), মাহিম (২২), আব্দুর রহিম (৫০)সহ আরও কয়েকজন। তাদের বিজিসি ট্রাস্ট হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাস ও দুই সিএনজি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিহত ফাতেমা বেগম লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ভাগ্নি এবং শামীমা আক্তার তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কিত। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

