AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ভারতীয় রুপিসহ গ্রেফতার ১



শেরপুরে ভারতীয় রুপিসহ  গ্রেফতার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত বুধবার বিকেল ৫টায় নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার শাহাজাদার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আদালত শাহাজাদার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 


একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!