AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৪:৫৭ পিএম, ৭ জুলাই, ২০২৬

জামালপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবি

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে ভাঙন রোধ এবং প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার পলবান্ধা ইউনিয়ের ৩ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে দক্ষিণ সিরাজাবাদ নতুনপাড়া থেকে পূর্ব বাহাদুরপুর এলাকার সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এতে উপজেলা কৃষক দলের সভাপতি রেহান আলী,ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অব্যহত ভাঙনের কারণে কয়েকশত পরিবার চরম আতঙ্কের মধ্যে দিনতিপাত করছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ন স্থাপনা হুমকির মূখে রয়েছে। তারা ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে দাবী জানান।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!