চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। পরে বুধবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গুয়াপঞ্চক এলাকার রহিম সওদাগরের বাড়ির আব্দুর রহিমের ছেলে রায়হান উদ্দিন। তিনি ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। অপরজন হলেন একই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. আব্দুর রহিম (৫৬)। তিনি বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

