পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীন নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। HAD–BMZ এর সহযোগিতায় এরং রিক’র ISIGOP প্রকল্পের আয়োজনে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ছিল “সাহসী হোন, আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন”।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু, প্রকল্প কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসেন।
প্রবীণ শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং পিরোজপুর প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজামান নাসিম আলী, কৃষি ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ফিরোজ খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, রিকের জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক, প্রবীণ নেতা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান (বীর প্রতীক), যুব সদস্য ফারজানা মিম।
আলোচনা শেষে উপজেলা চত্তর থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় যা সড়ক প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

