AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে কৃষক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার



জামালপুরে কৃষক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

জামালপুরে জেলা কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। মঙ্গলবার (২৭ মে) পৃথক অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চরবানীপাকুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার কানন এবং মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি-১) নাজমুস সাকিব জানান,
ভোররাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সোলাকুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কৃষক লীগ নেতা মোখলেছুর রহমান জিন্নাহকে গ্রেফতার করা হয়।
পরে দুপুরে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে কামরুন্নাহার কাননকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
একইদিন বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

ডিবি ওসি আরও বলেন, "তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হলে, আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।"

 


একুশে সংবাদ/জা.প্র/এ.জে

Link copied!