AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে মাটি কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৩:২৮ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫

শ্রীমঙ্গলে মাটি কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, ৪নং সিন্দুরখান ইউনিয়ন এবং ৬ নং আশিদ্রোন ইউনিয়নে অভিযান পরিচালন করা হয়েছে।


অভিযানে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের তালতলা নামক এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশোধিত ২০২৩ এর বিধান লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।


অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসসহ শ্রীমমঙ্গল থানা পুলিশের সদস্যরা।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, এবিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে আজ দিনব্যপী বিভিন্ন এলাকায় অভিযান, মামলা ও জরিমানা করেছি। ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।


একুশে সংবাদ////র.ন

Link copied!