মৌলভীবাজার জেলার জুড়ীতে পূবালী ব্যাংক পিএলসি, জুড়ী শাখার "পূবালী ইসলামিক কর্নার" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ব্যাংক কার্যালয়ে জুড়ী শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবদুল হকের সঞ্চালনায় ও ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের সহকারী মহা ব্যবস্থাপক মোঃ ছরওয়ার আলম, শাহ নিমাত্রা এস এফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান সিরাজী, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মুজিবুর রহমান আজিজি, দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

