ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো: শাহবাজপুর ধীতপুর মধ্যপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে আদিন (৩) এবং একই এলাকার আক্কল আলীর ছেলে আরবিন (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে আদিন ও আরবিন বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক ফাঁকে বাড়ির পাশে পুকুরেরপানিতে ডুবে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদেরকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদেরকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

