পঞ্চগড়ের আটোয়ারীতে শ্বশুরের মৃত্যুর কয়েক ঘন্টা পর অন্তঃসত্ত্বা জান্নাতুল আক্তার জুঁই (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (২৯ জুন) বিকালে উপজেলার মির্জাপুর গ্রামে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সন্ধ্য়ায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত এক বছর আগে পঞ্চগড় সদরের ফুটকিবাড়ী (নতুনবস্তি) গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নতুল আক্তার জুঁইয়ের পারিবারিক ভাবে বিয়ে হয় আটোয়ারীর মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম মিঠুর (৭০) ছেলে মির্জা আল মামুন বাবুর সাথে।
এদিকে জুঁইয়ের শ্বশুর হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ জুন) রাতে মৃত্যুবরণ করে। পরদিন শনিবার দুপুরে তার দাফন কাজ সম্পন্ন হয়। একই দিন বিকালে জুঁই শ্বশুর বাড়িতে ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতাহালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম ভুইয়া বলেন, সন্ধায় জুঁই নামে ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করে। সে প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

