সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক পদার্থে পাকানো ছয় হাজার কেজি আম জব্দের পর বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার ২৯ এপ্রিল বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
অতীশ সরকার বলেন, দেবহাটা থেকে এক ট্রাক অপরিপক্ব আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপসহকারী ইয়াসির আরাফাত সঙ্গে নিয়ে আলিপুর চেকপোস্ট থেকে আমের গাড়ি জব্দ অভিযান পরিচালনা করি।
একুশে সংবাদ/বা.ট্রি./ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

