গাজীপুরে সদর উপজেলার দরগারচালা এলাকায় একটি আম বাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৪০ বছর। পরনে হলুদ ও সবুজ প্রিন্টের মেক্সি ছিল। লাশের কিছু দূরে একটি ভ্যানিটি ব্যাগ, এক জোড়া স্যান্ডেল, একটি গাছে ঝুলানো কালো রঙেন বোরকা পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইবরাহিম খলিল বলেন, সকালে ওই আমবাগানে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই নারীকে গলাকেটে হত্যা করে পালিয়েছে। নিহতের পরিচয় শনাক্তরে চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

