AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজান উপলক্ষে বেড়েছে পাকা কলার দাম



রমজান উপলক্ষে বেড়েছে পাকা কলার দাম

ফরিদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে বেড়েছে পাকা কলার দাম। মঙ্গলবার (১২ মার্চ) জেলার বিভিন্ন এলাকায় খোঁজে নিয়ে  দেখা গেছে রমজান মাসে কলার চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিমভাবে পাকানো কলায় সয়লাব হয়ে গেছে,পাশাপাশি কলার দামও অস্বাভাবিক হয়ে উঠছে।

ক্রেতাদের অভিযোগ, রমজানে কারণে  বেড়েছে পাকা কলার দাম! প্রতি পিছ কলার দাম বেড়েছে ৩-৫ টাকা করে। আর কলা বুঝে হালি বিক্রি হচ্ছে ২৫-৪০ থেকে  টাকা দরে! ফলে এই কলা কিনতে গিয়েই অনেকই হিমশিম খাচ্ছেন।

কলা কিনতে আসা রফিক মোল্লা বলেন,রোজায় কলা, খেজুর,পেঁপে,  বেল,তরমুজেরসহ বিভিন্ন ফলের  বিশাল চাহিদা থাকে। রোজা রেখে কলা, তরমুজ, বেলের শরবত এগুলো খেতে ভালো লাগে। তাই কলা, তরমুজ, খেজুর, কিনে নিচ্ছি। আগে থেকেই কিনছি যাতে আরও দাম বাড়লে একটু টাকা বাঁচানো করা যায়।‍‍`

বোয়ালমারী পৌর এলাকার টং দোকানদার আতিয়ার মিয়া  বলেন, দোকানে ছোট কলা খুব কম চলে। এজন্য বড় কলা আনতে হয়। কিন্তু এখন বড় কলার দাম বেড়ে গেছে। এক পিস কলা ৮ টাকা করে কিনে ১০ টাকায় বিক্রি করছি। এই দামের নিচে বিক্রি করলে আমাদের কোনোভাবে পোষায় না।


একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

Link copied!