AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর- ৩ আসনে বিজয়ী এডি এম শহিদুল ইসলাম


Ekushey Sangbad
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি, শেরপুর
০৮:৫৮ এএম, ৮ জানুয়ারি, ২০২৪

শেরপুর- ৩ আসনে বিজয়ী এডি এম শহিদুল ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের- ৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহীদুল ইসলাম ১লাখ ২হাজার ৪৪৬ ভোট বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে শেরপুরের- ৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তৈরি বেসরকারি ফলাফল শিটে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ১২৬টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহীদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম পেয়েছেন ৪৪ হাজার ৭২৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ইকবাল আহসান পেয়েছেন ২ হাজার ৫৮০ ভোট।


একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা

Link copied!