AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা


Ekushey Sangbad
গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৪:০৯ পিএম, ১৪ অক্টোবর, ২০২৩

গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৮-ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা আওয়ামী লীগের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩অক্টেবর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি‍‍`র সভাপতিত্বে ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবু কাউছার চৌধুরী রন্টি‍‍`র সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অণু, সদস্য অধ্যাপক ড. একেএম আব্দুর রফিক, সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক উপদেষ্টা ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম , গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহফুজ উল্লাহ, হাবিব উল্লাহ, জিএস আনোয়ার খান টিটু, মজিবুর রহমান সহ আরও অনেকে।


একুশে সংবাদ/এসআর

Link copied!