নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের নিরাপত্তা ও নৈতিকতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আত্রাই পল্লী বিদ্যুত এর ইনডোর কক্ষে এ সভা হয়।
সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সততা, নিরাপদ, নৈতিকতার সাথে কাজ করে যাবার আহবান জানান নওগাঁ পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার রবিউল হক।
এসময় নওগাঁর ডিজিএম কারিগরি লুতফুল হাসান, ডিজিএম আত্রাই আব্দুল আলীম, এজিএম এম তাহসিন ইলিয়াস, জুনিয়র ইঞ্জিনিয়ার পুস্প চন্দ্র রায়, প্রশাসনিক কর্মকর্তা মেসবাউল হকসহ অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
একুশেসংবাদ.কম/না.হ.না/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

