AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে পুড়ে যাওয়া সেই রিকশাচালকের মৃত্যু



চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে পুড়ে যাওয়া সেই রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রামের নগরীর অক্সিজেন মোড় এলাকায় সড়কের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে সৃষ্ট আগুনে দগ্ধ রিকশাচালক  জাহেদ আলী (৩৮) মারা গেছেন।

 

রোববার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের পাশে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ রিকশাচালকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত বস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত জাহেদ আলীর (৩৮) বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।

 

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এক রিকশাচালক দগ্ধ হয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!