রাঙামাটির শহরের প্রবেশমুখ মানিকছড়িতে পিকনিকের বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত আরো ৩/৪ জন আহত হয়েছে।
রাঙামাটিতে পিকনিক আসা বাসের সকল যাত্রী চট্টগ্রাম ব্রিকস এন্ড ক্লে ওয়াকর্স লিঃ এর কর্মী বলে জানা গেছ। তারা শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন। সন্ধ্যায় রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ফেরার পথে শহরের মানিকছড়ি পাহাড়ি সড়কটি নামাতে গিয়ে এ-ই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বাসের যাত্রী নাঈম জানান, রাঙামাটি পর্যটন থেকে বাস ছাড়ার পর পর্যটন এলাকা এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় দুই দফা দুর্ঘটনায় পতিত হয়। পরে গাড়িটি সাময়িক মেরামত করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তখন গাড়িতে ১৫ জনের মত যাত্রী ছিল। তম্মধ্যে গাড়িটি মানিকছড়িতে এসে ঢালু রাস্তাটি নামকে গিয়ে এ-ই দুর্ঘটনায় কবলিত হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি এবং উদ্ধার কাজ শুরু করি। দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের সময় দু`জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের পাশাপাশি স্থানীয় লোকজন, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা সহযোগিতার কাজে এগিয়ে আসেন।
এদিকে, রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একুশে সংবাদ.কম/নি.চ.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

