ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে রিমা আক্তার (২৫) কে স্বামী জুনায়িদ মিয়া পিটিয়ে হত্যা করেছে । গত ৪ অক্টোবর রাতে ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের ও গ্রামবাসী লোকজন জানায়, ৩ বছর আগে উপজেলার ইছাপুরা গ্রামের ছেলে জুনায়িদ মিয়ার সাথে পাশের বাড়ির বশির মিয়ার মেয়ে রিমা আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।কৃষিকাজ করে জুনায়িদ মিয়া।
স্বামী স্ত্রীর মধ্যে ঝড়গা হত প্রায়ই। গত সোমবার রাতে কথা কাটাকাটি নিয়ে কলহের এক পর্যায়ে স্বামীর অতিরিক্ত আঘাতে স্ত্রী রিমা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে রিমা আক্তার আত্বহত্যা করেছে বলে তার বাবার বাড়ীতে জানায় স্বামীর পরিবারের লোকজন।এ খবর পেয়ে রিমার পরিবারের লোক জন পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ রাত ১০ টার পর লাশ উদ্ধার করে।
এব্যাপারে বিজয়নগর থানার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন, পুলিশ খবর পেয়ে সোমবার রাত ১০ টার পর লাশ উদ্ধার করেছে এবং নিহতের থুতুনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে । ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে । এবং মামলার প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/এনায়েত/আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

