AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহ আমানতে বিদেশি সিগারেট জব্দ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:২১ পিএম, ২৩ মার্চ, ২০২৬

শাহ আমানতে বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার সকালে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথ অভিযান পরিচালনা করে এসব সিগারেট জব্দ করা হয়।

​বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে ওমান থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটের যাত্রী আতিকুর রহমানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগেজ থেকে ৩০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথ অভিযানে সহযোগিতা করেন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর সদস্যরাও। 
​আটক যাত্রী আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। কাস্টমস কর্মকর্তাদের হিসাব অনুযায়ী উদ্ধার করা সিগারেট থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ছয় লাখ টাকা।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেটের চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইব্রাহীম খলিল আরো জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সব সংস্থাই সর্বোচ্চ নজরদারি অব্যাহত রেখেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!