AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নতুন কমিটি ঘোষণা


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৯:৫৯ পিএম, ১৭ জুলাই, ২০২৬

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নতুন কমিটি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী খন্দকার মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন রেদোয়ানুল হাসান রায়হান।

নবনির্বাচিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক, আবদুর রহমান ও মাওলানা জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সায়েম, আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি সাইফুল ইসলাম আলিফসহ কেন্দ্রীয় ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার মো. আরিফুল ইসলাম বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। ইসলামী শিক্ষা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আগামীতেও কাজ করে যাব।”

সভাপতি এস এম শামীম বলেন, “তালাবার সংগ্রাম বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৭ বছর ধরে সংগঠনটি মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে আসছে। আমরাও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!