AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবির আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৮:১৯ পিএম, ১৫ জুলাই, ২০২৬

পাবিপ্রবির আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পাবিপ্রবি)  আর্কিটেকচার বিভাগের আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়ছে।  এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্কিটেকচার বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থীবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান বাঁধন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. ইমতিয়াজ মাহমুদ।

আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অধিনে সর্বমোট ছয়টি ক্লাব রয়েছে, ১. ফটোগ্রাফি সোসাইটি;২. আর্ট সোসাইটি ; ৩. আর্কিটেকচার সোসাইটি ; ৪. ফিল্ম & এ্যানিমেশন সোসাইটি ; ৫. স্পোর্টস সোসাইটি; ৬. পারফর্মিং আর্ট সোসাইটি

উল্লেখ্য আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিভাগে যেকোন ধরণের অনুষ্ঠান (বারান্দা, স্পোর্টস উইক, চড়ুইভাতি, কম্পিটিশন, সেমিনার, ওয়েবিনার ইত্যাদি)    আয়োজন করে থাকে।

সাধারণ সম্পাদক এস. এম. ইমতিয়াজ বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, এই দায়িত্ব নিষ্ঠা, সততা ও সমন্বয়ের সঙ্গে পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করব। সকল শিক্ষক, সিনিয়র, জুনিয়র ও সহপাঠীদের পরামর্শ, সমালোচনা এবং সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-কে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!